২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার

নোয়াখালীতে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা ও উপকূলীয় বনায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 06:41 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

বৃহস্পতিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস ও কোস্ট যৌখভাবে এ সেমিনার আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন।

উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলামের সভাপতিত্বে ও এনআরডিএস নির্বাহী প্রধান আবদুল আউয়ালের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকর্মী নাজমুল আলম।

বক্তব্য রাখেন বন্ধনের নির্বাহী প্রধান আনিসুজ্জামান মিলন, পাটিসিপেটরি রিচার্স একশন নেটওয়ার্ক (প্রান)-এর নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, সাংবাদিক মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু প্রমুখ।

বক্তারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ উল্লেখ করেন এবং এই ঝুঁকি মোকাবেলার জন্য রাজনৈতিক অঙ্গীকার ও সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে গরুত্বারোপ করেন।

তারা নোয়াখালীর উপকূলীয় এলাকায় জেগে ওঠা নতুন চরে বনায়ন, বেড়িবাঁধ নির্মাণ এবং বন রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করেন।