২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 03:19 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

মাওনা মহাসড়ক থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, মাওনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন (২২) উপজেলার বেরাইদের চালা এলাকার সাইফুল ইসলামের ছেলে। সদর উপজেলার শিরিরচালা এলাকার নানাবাড়ি থেকে শহরের কাজী আজিম উদ্দিন কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন তিনি।

ওসি দেলোয়ার বলেন, “মোটরসাইকেলে করে শ্রীপুর যাওয়ার পথে মাওনা-চৌরাস্তা ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে শিহাব নিহত হন।”