গাজীপুরে আগুনে পুড়ল ৭ ঘর
গাজীপুর সদর উপজেলায় আগুনে একটি বসতবাড়ির সাতটি কক্ষ মালপত্রসহ পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর কাইঞ্জানুল এলাকায় মো. মফিজ উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নেভানোর আগেই সাতটি ঘর পুড়ে গেছে।
“বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
আগুনে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
