২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রী

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 06:54 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান জানান, রোববার দুপুরে ভিভিয়ান কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। বিমানবন্দরে শরণার্থী বিষয়ক ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কামাল, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন তাকে স্বাগত জানান।

“এরপর গাড়িযোগে তিনি বান্দরবানের তমব্রু শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখান থেকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।”

ভিভিয়ান বালাকৃষ্ণন মানবিক বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যাটি সমাধানের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন, বলেন মাহিদুর। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, বিজিবি ৩৪ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান প্রমুখ।

গত বছরের অগাস্টের শেষ সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সেদেশ থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। সে থেকে এ পর্যন্ত অন্তত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।