গাজীপুরে তিন হাজার ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার
গাজীপুর শহরে তিন হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহীন মোল্লা জানান, দক্ষিণ সালনা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
এরা হলেন- কক্সবাজরের টেকনাফের কাজল চাকমা (৩০) ও নিশিনু চাকমা (৩৫)।
এসআই শাহীন বলেন, গোপনে খবর পেয়ে দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
“পরে তাদের দেহ তল্লাশি করা হলে কোমড়ে পলি ব্যাগে মোড়ানো অবস্থায় ৩৭০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে ওই দুই নারী জানান যে, টেকনাফ থেকে এনে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ইয়াবাগুলো তারা নিয়ে যাচ্ছিল।”
আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
