২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর নগর যুবদলের সভাপতি গ্রেপ্তার

গাজীপুর মহানগর যুবদলের সভাপতি বশির উদ্দিন আহমেদকে নাশকতার এক মামলায় ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 10:34 AM

Updated : 19 Aug 2022, 02:50 PM

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টর এলাকা থেকে বশিরকে তারা গ্রেপ্তার করেন।

বশির টঙ্গীর একটি কলেজে শিক্ষকতা করেন, থাকেন ঢাকার উত্তরায়।

টঙ্গী থানার ওসি মো. এমদাদুল হক বলেন, বশিরের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নাশকতার দুটি মামলা রয়েছে।