গোপালগঞ্জে বিদ্যুৎ তারের ফাঁদে তরুণ নিহত
গোপালগঞ্জে মাছ চুরি ঠেকাতে তৈরি করা বিদ্যুতের তারের ফাঁদে জড়িয়ে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক সাজেদুর রহমান বলেন, “ওই গ্রামের নাসিম মোল্লা মাছ চুরি ঠেকাতে তার পুকুরপাড়ের চারপাশে বিদ্যুতের ফাঁদ দিয়ে রাখেন।
“শুক্রবার ভোরে একই গ্রামের জসিম পুকুরপাড় দিয়ে বিলে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
