২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কের জেব্রা গেল টিলাগড় ইকো পার্কে 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে দুইটি জেব্রা ও বিভিন্ন প্রজাতির ৬৭টি বিদেশি পাখি সিলেটের টিলাগড় ইকো পার্কে স্থানান্তর করা হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 11:17 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার সন্ধ্যায় প্রাণীগুলো পাঠানো হয়েছে বলে বঙ্গবন্ধু পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান।

প্রাণীগুলোর মধ্যে রয়েছে দুইটি জেব্রা (একটি মাদি ও একটি পুরুষ), চারটি ম্যাকাউ, চারটি আফ্রিকান গ্রে, চারটি ফানকুনিওর, ৩০টি লাভবার্ডসহ ৬৭টি বিভিন্ন প্রজাতির পাখি। 

রফিকুল জানান, ইকো পার্কের জন্য ২০১৪ সালে বিদেশ থেকে আমদানি করা ওই পাখি ও প্রাণীগুলো এতদিন গাজীপুরের সাফারি পার্কে ছিল। 

টিলাগড় ইকো পার্কের ফরেস্টার চয়ন ব্রত চৌধুরী বলেন, টিলাগড় ইকো পার্কটি হলো দেশের তৃতীয় ইকো পার্ক। সিলেট শহর থেকে আট কিলোমিটর উত্তর-পূর্ব কোণে ২০০৬ সালে ছোট ছোট কয়েকটি টিলা সমৃদ্ধ ১১২ একর বন নিয়ে ইকো পার্কটি প্রতিষ্ঠা করা হয়। এখানে উদ্ভিদ সম্পদের প্রাচুর্য্যতার পাশাপাশি রয়েছে একটি পাখি ও প্রাণীর বেষ্টনি।