রাজশাহীতে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন
রাজশাহী নগরীতে পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে, যার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার নগরীর কাশিয়াডাঙ্গা থানার হরদারপাড়ায় একটি লিচু বাগানে ওই যুবকের (২৮) লাশ পাওয়া যায়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, হলদারপাড়া পুকুরের পাশের আফতাব হাজীর লিচু বাগালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
“নিহতের মাথাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে; কানে রক্তের দাগও আছে।”
লাশের পাশ থেকে বিষসহ কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে বলেও ওসি জানান।
