২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ে বৃদ্ধ নিহত

গাজীপুর নগরীতে কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে; এক শিশুসহ আরও কয়েকজন আহতও হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2018, 12:09 AM

Updated : 08 Apr 2022, 07:13 PM

ভোগড়া এলাকায় বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড হয়।

নিহত সবেদ আলী (৭০)  রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী এলাকার জাফর আলীর ছেলে। আহতদের নাম জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় স্বপন নামের এক লোক জমি ভাড়া নিয়ে  সেখানে কলোনি গড়ে তোলেন।

“বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে।

“এ সময় আগুনে দগ্ধ হয়ে ঘরের বাসিন্দা সবেদ আলী নিহত হন।”

ঘর থেকে বের হতে গিয়ে আট বছরের এক শিশু আহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানিয়েছেন, আগুন নিভাতে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে ছোট-বড় ৩০টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে।