২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের হাত-পা বাঁধা লাশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 08:22 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

বৃহস্পতিবার রাথুরা এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী এই যুবকের লাশটি পাওয়া যায়।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মাওলা বলেন, সড়কের পাশে বিবস্ত্র অবস্থায় হাত-পা বাঁধা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”