২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত

কুষ্টিয়া সদরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2018, 09:24 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ইবি থানার মহিষাডাঙ্গা ভাগার এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে বলে ইবি থানার ওসি রতন সেখ জানিয়েছেন।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক সুজন (৩২) এবং তার ছেলে ইয়াসিন (৬)।

ওসি বলেন, দুপুর ২টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকটি মহিষাডাঙ্গা ভাগার এলাকায় পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

“ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। শিশু ইয়াসিনকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।”

ট্রাক এবং এর চালককে আটক করা যায়নি বলে ওসি জানিয়েছেন।

নিহত সুজন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তালাবাড়িয়া গ্রামের সফি মালিথার ছেলে।