২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় নদীতে শিশুর মৃত্যু, আরও একজন নিখোঁজ

নেত্রকোনার মদন উপজেলায় নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে; নিখোঁজ হয়েছে আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2018, 07:38 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

মদন থানার ওসি রমিজুল হক জানান, দুই শিশু নিখোঁজ হওয়ার পর শুক্রবার বেলা ১টার দিকে লিজা (৯) নামে একজনের লাশ পাওয়া গেছে।

লিজা উপজেলার বাকজান গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। নিখোঁজ হীরামনি (১০) একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

তারা দুইজনই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

ওসি রমিজুল বলেন, বৃহস্পতিবার তারা মগড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার স্থানীয় কুটুরিকোনা গ্রাম এলাকায় ওই নদীতে লিজার লাশ ভেসে ওঠে।

এখনও হীরার খোঁজ মেলেনি। নেত্রকোনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল হীরার সন্ধান পেতে চেষ্টা করছে বলে তিনি জানান।