২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে কয়েকটি রুটে ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2018, 09:33 AM

Updated : 08 Apr 2022, 07:11 PM

শুক্রবার ভোর ৫টায় ময়মনসিংহের বলাশপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী মেইল ট্রেনের এক বগি লাইনচ্যুত হয়। এরপর চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত বগিটি উদ্ধারকারী ট্রেন তোলার পর সকাল ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক বলে ময়মনসিংহ স্টেশন সুপারিটেনডেন্ট জহিরুল ইসলাম জানিয়েছেন।