বেনাপোলে নসিমন উল্টে যাত্রী নিহত
যশোরের বেনাপোলে নসিমন উল্টে এক যাত্রী নিহত হয়েছেন।
নাভারণ হাইওয়ে পুলিশের এসআই পলিটন মিয়া জানান, শনিবার কাগজপুকুর এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন (৩৫) জেলার শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের গোলাম রসুলের ছেলে।
এসআই পলিটন বলেন, বিকেলে নসিমনে করে বেনাপোল যাচ্ছিলেন জামাল। নসিমনটি কাগজপুকুর এলাকায় উল্টে গেলে তিনি চাপা পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানান এসআই পলিটন।
