২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পলিটেকনিকের ছাত্র নিহত

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে কাটা পড়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2018, 02:28 PM

Updated : 19 Aug 2022, 02:43 PM

নগরীর বর্নালীর মোড় এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান।

নিহত মামুন-উর-রশিদের (২০) বাড়ি রংপুরে। তিনি পলিটেকনিকের মেকানিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন।

ওসি হাফিজুর বলেন, “ট্রেনে কাটা পড়ে মামুনের বা হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”