গ্যাস সিলিন্ডারে ৭৯৬ বোতল ফেনসিডিল, আটক ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারে ভরে ফেনসিডিল পাচার করার সময় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়।
ওসি কামাল মামলার নথির বরাতে বলেন, টঙ্গীর দত্তপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে পিকআপে করে গ্যাস সিলিন্ডারে ভরে ফেনসিডিল পাচার হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব।
“র্যাব তিনজনকে আটক করে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।”
এ ঘটনায় র্যাবের পরিদর্শক মো. জাহেদুল হোসেন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে থানায় মামলা করে আসামিদের পুলিশে দেন বলে জানান ওসি কামাল।
