ঝিনাইদহে শিশুকে গলা কেটে হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত মিম (৮) উপজেলার জালালপুর গ্রামের আহারউদ্দিন খোকার মেয়ে।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালেহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।
“রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে গ্রামবাসী তার লাশ দেখতে পায়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে খুনি সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।
