২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ইয়াবাসহ নারী ‘মাদক বিক্রেতা’ আটক

যশোরের বেনাপোলে ১৬৫টি ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 04:04 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বেনাপোলের কাগজপুকুর মোড় থে‌কে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। 

আটক রাশেদা বেগমকে (৩৬) যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্লার স্ত্রী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবির এ কর্মকর্তা ওয়াহাব বলেন, কাগজপুকুর এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক নারী যশোরের দিকে যাচ্ছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

“পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৬৫টি ইয়াবা উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।