২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিসিক চামড়া শিল্পনগরীতে অগ্নিকাণ্ড

ঢাকার সাভারে আগুন লেগে বিসিক চামড়া শিল্পনগরীর একটি কারখানার যন্ত্রাংশ ও চামড়া পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2018, 12:33 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

সাভার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা লিটন আহাম্মেদ জানান, বুধবার ভোর পৌনে ৫টার দিকে শিল্পনগরীর কুমিল্লা ট্যানারিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে চারতলা কারখানা ভবনের তিনতলার ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন বলেন, কারখানাটির তৃতীয়তলায় আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানাটির চামড়া প্রস্তুত করার তিনটি মেশিন ও ওই ফ্লোরে থাকা চামড়া পুড়ে গেছে।”

এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।