২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বাংলাদেশি গৃহকর্মী খুনের অভিযোগ

নওগাঁর এক নারী লেবাননে গৃহকর্মীর কাজ করতে গিয়ে খুন হয়েছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 05:54 PM

Updated : 25 Jul 2022, 08:38 PM

বিচার ও লাশ দেশে নিয়ে আসার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক—সুজন।

সুজনের নওগাঁ কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল বলেন, সদর উপজেলার লস্করপুর গ্রামের শাহিনা বেগম লেবাননে গৃহকর্মীর কাজ করছিলেন।

“গত ৩০ সেপ্টেম্বর স্যুটকেসে ভরা শাহিনার লাশ উদ্ধার করেন লেবাননের প্রবাসীরা। শাহিনার এক সহকর্মী এ খবর জানান তার পরিবারকে।”

খুনের বিচার ও লাশ দেশে অনার দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন বলে জানান।

কর্মসূচিতে শাহিনার পরিবারসহ এলাকাবাসী অংশ নেন।

শাহিনার বাবা আমজাদ হোসেন বলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১৪ সালে গৃহকর্মী হিসাবে লেবাননে যান শাহিনা। গত ৩০ সেপ্টেম্বর স্যুটকেসে ভরা শাহিনার লাশ উদ্ধার করে লেবাননের বাংলাদেশি প্রবাসীরা।

“লাশ দেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।”