২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মারধরে আহত যুবলীগ নেতার মৃত্যু

রাজশাহীতে মারধরে আহত এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 01:56 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

মতিহার থানার ওসি শাহদাৎ হোসেন খান বলেন, সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মোহন আলী (৩০) পবার ললিতাহার এলাকার হানিফ আলীর ছেলে। মোহন পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন তিনি।

ওসি শাহদাৎ বলেন, গত ২১ সেপ্টেম্বর খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরে আহত হন মোহন।

“এ ঘটনায় ছয়জনকে আসামি করে আগেই একটি মামলা হয়েছে। সেটা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।“

এ ঘটনা সোমবার রাতে অভিযান চালিয়ে আলাউদ্দীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।