২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাংবাদিক জামাল হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 11:50 AM

Updated : 19 Aug 2022, 02:40 PM

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর রহমান জানান, উপজেলার ডিহী ইউনিয়নের কাশিপুর বাজার থেকে মঙ্গলবার ভোরে তারা রাজু মল্লিককে (৪০) গ্রেপ্তার করেন।

শার্শার কাশিপুর গ্রামের শমসের মোড়লের ছেলে রাজুর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় দশটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন ২০১২ সালের ১৫ রাতে জুন রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।  

মামলার এজাহারে বলা হয়, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় জামালকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে শার্শার কাশিপুর বাজারে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে দুর্বৃত্তরা জামালকে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় তার চোখও উপড়ে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই লুৎফর বলেন, রাজু সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি।মামলা মাথায় নিয়েই সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। এলাকায় ফিরে আসার গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

এ সময় রাজুর কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুরনো খবর:

জামাল হত্যা: অভিযোগপত্র প্রত্যাখ্যান পরিবারের