২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে নিজ ঘরে কৃষককে গলাকেটে হত্যা

ঢাকার ধামরাইয়ে নিজ ঘরে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।   

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 01:19 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

শুক্রবার সকালে সুয়াপুর ইউনিয়নের কুটিরচড় গ্রাম থেকে আবুল হোসেনের (৫৫) লাশ উদ্ধার করা হয় বলে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান।

আবুল ওই এলাকার হাকিম আলীর ছেলে।

ওসি দীপক বলেন, সকালে আবুলকে ঘুম থেকে ডেকে তুলতে বাড়ির লোকজন তার ঘরে যান। এ সময় আবুলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান । 

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।