২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবা পাচারের অভিযোগে ট্রাকসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ ট্রাকচালক ও সহকারীকে আটক করেছে পুলিশ; জব্দ করা হয়েছে ট্রাক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2018, 04:25 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ট্রাকচালক মো. আল আমিন (৪০) বরগুনার আমতলী আঠারগাছিয়া এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে। আর আমিনের সহকারী মো. মনির হোসেন (২৮) শরীয়তপুরের নড়িয়া সালধ এলাকার কালাচান বেপারীর ছেলে।

ওসি রণজিৎ বলেন, টেকনাফ থেকে ইয়াবার চালান পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

“টেকনাফের দিক থেকে আসা ট্রাক দেখতে পেয়ে পুলিশ থামার সংকেত দেয়। গাড়ি থামিয়ে চালক ও সহকারী দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।”

ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাকে তল্লাশি চালিয়ে টুলবক্সের ভেতর থেকে ১০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।