২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৮

নাশকতার পরিকল্পনার অভিযোগে যশোরের বেনাপোল থেকে জামায়াত-বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 02:14 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

বেনাপোল পোর্ট থানার এসআই মোহম্মদ এহসান জানান, রোববার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজ পুকুরের বিএসআরএম গোডাউন সংলগ্ন একটি আমবাগান থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- বেনাপোলের আব্দুল মমিনের ছেলে কামাল হোসেন, আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল কাদের, ইসমাইল হোসেনের ছেলে কবিরুল ইসলাম, রেজাউল ইসলামের ছেলে ইমরান হোসেন, কাওছার আলির ছেলে আজিজুর রহমান, জুনাব আলীর ছেলে আজগার আলী, হানিফ আলী মোড়লের ছেলে এনায়েত আলী ও রফিজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন।

তারা সবাই জামায়াত ও বিএনপির স্থানীয় পর্যায়ের কর্মী বলে এসআই এহসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিএনপি জামায়াতাতের কর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১৮টি দেশীয় অস্ত্র ও ১৪টি হাত বোমা উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে এসআই এহসান জানান।