শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে শ্রীপুর পৌরসভার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানর এসআই মোস্তাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন- ওই এলাকার মো.আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) ও তার ছেলে সেলিম মিয়া (২০)।
তাদের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ থানার কালুয়া এলাকায় বলে পুলিশ জানায়।
এসআই বলেন, সেলিমদের একটি ঘরে তাদের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছিল।
“ব্যাটারি থেকে চার্জার খুলতে গিয়ে প্রথমে সেলিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে সেলিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
