টাঙ্গাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের বেপারীপাড়া এতিমখানা রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান।
তিনি বলেন, গত জুলাই মাসে জেলা বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় ও নাশকতা সৃষ্টি করে। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফরহাদ ইকবালের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে ওসি সায়েদুর জানান।
