২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘সহপাঠীর হাতে’ মাদ্রাসা ছাত্র খুন

গাজীপুর নগরীতে একটি মাদ্রাসায় বেঞ্চে বসা নিয়ে বিতণ্ডার জেরে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 01:54 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

নগরীর চান্দনা এলাকায় এমএ রাজ্জাক আলিম মাদ্রাসায় রোববার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই মো.লুৎফর রহমান জানান।

নিহত মাসুদুর রহমান মিরাজ আহমেদ (১৫) স্থানীয় যোগীতলা এলাকার আমজাদ হোসেনেসর ছেলে এবং ওই মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় জড়িত অভিযোগে মিরাজের সহপাঠী মনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

মাদ্রাসার সুপার মো.রাকিবুল ইসলাম বলেন, ক্লাশে বেঞ্চে বসা নিয়ে সহপাঠী মনোয়ার ও ইমরানের সঙ্গে মিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় মনোয়ারের চোখে আঘাত লাগলে সে রেগে গিয়ে তার ব্যাগে থাকা একটি ছুরি দিয়ে মিরাজের বুকের বাম পাশে কোপ দেয়।

“তকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।”

পরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা মিরাজকে আটক করে পুলিশের কাছে হস্তা্তর করে বলে মাদ্রাসা সুপার জানান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, মিরাজকে মৃত অবস্থায় হামপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে জানিয়ে এসআই লুৎফর বলেন, এ ঘটনায় ইমরান নামে আরেক ছাত্র জড়িত বলে তারা অভিযোগ পেয়েছেন, তাকে আটকের চেষ্টা চলছে।