সাতক্ষীরায় ভ্যান-পিকআপ সংঘর্ষে মাছ বিক্রেতা নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার দাতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুণ রায় (৪৫) জেলার পাইকগাছা উপজেলার অনীল রায়ের ছেলে।
ওসি মেহেদী বলেন, অরুণ তালা থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
