২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রলারডুবির পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 08:49 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

সোমবার বেমালিয়া নদীতে হাকিমপুর ও ইছাপুরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাসিরনগর থানার এসআই জুলহাস খান।

মৃত আলভীর (৭) বাড়ি ওই উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামে। ট্রলারে তার সঙ্গে পরিবারের কেউ ছিল কিনা তা জানা যায়নি।

এসআই জুলহাস জানান, সরাইল উপজেলার ধরন্তি নৌকাঘাট থেকে একটি যাত্রীবোঝাই ট্রলার নাসিরনগর যাচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রলারটি বেমালিয়া নদীতে ডুবে যায়।

ট্রলারটিতে কতজন যাত্রী ছিল এবং কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।