ঢাকায় হিযবুত সদস্য গ্রেপ্তার
ঢাকার হাজারীবাগ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল বাতেন (৫৫)। তার কাছে বিপুল পরিমাণ ‘উস্কানিমূলক লিফলেট’ পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-২ এর অপারেশন অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে বাতেনকে আটক করা হয়।
“জিজ্ঞাসাবাদের বাতেনের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।”
গ্রেপ্তার বাতেনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে চরকাটালীতে; তার বাবার নাম আরশাদ আলী।
