সাংবাদিক সুবর্ণা হত্যার বিচার দাবি রাজশাহীতে
সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজশাহীতে।
শুক্রবার নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।
মানববন্ধনে আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
একই সঙ্গে এ হত্যাকাণ্ডের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার দাবিও জানান সাংবাদিক নেতারা।
এছাড়াও সভায় সমর্থন ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।
সুবর্ণা নদী
এ ঘটনায় সুবর্ণার সাবেক স্বামী ও শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ সাবেক শ্বশুরকে গ্রেপ্তার করেছে।
