আ.লীগের পাল্টাপাল্টি সভায় বেলকুচিতে ১৪৪ ধারা
আওয়ামী লীগের দুইপক্ষ পাল্টাপাল্টি সভা ডাকায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১৪৪ জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওলিউজ্জামান।
তিনি বলেন, আওয়ামী লীগের দুইপক্ষ একই সময়ে একই স্থানে সভা ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকরা দলীয় কার্যালয়ে মত বিনিময় সভা ডাকে। একই সময়ে সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল সমর্থকরাও সভা আহ্বান করে।
