গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল আলিম ওরফে আঙ্গুর (৩৫) উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামের আছাব আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, মামলার পর মঙ্গলবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম বলেন, “ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
