শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম, ছেলের বউ আটক
রাজশাহীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম করার অভিযোগে ছেলের বউকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- নগরীর রাজপাড়া থানার বহরমপুর অচিনতলা এলাকার ইব্রাহিম হোসেন ও তার স্ত্রী সুফিয়া বেগম। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই এলাকায় এ ঘটনার পর ইব্রাহিম ও সুফিয়ার ছেলের বউ দিল আফরোজাকে আটক করা হয়েছে বলে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান।
ওসি বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে আফরোজার সঙ্গে তার শ্বশুর শাশুড়ির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফরোজা তার শ্বশুরকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় শাশুড়ি এগিয়ে গেলে আফরোজা তাকেও কোপান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আটক আফরোজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
