২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 10:19 AM

Updated : 11 Oct 2022, 12:35 PM

সোমবার রাত ৩টার দিকে টঙ্গীর মুদাফার প্রত্যাশামাঠ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর মো.ইসতিয়াক আহমেদ জানান।

নিহত শরীফ খান (৩৪) ঢাকার তুরাগ থানার মো. আজিজ খানের ছেলে।

মেজর ইসতিয়াক বলেন, ‘একদল সন্ত্রাসীর’ অবস্থানের খবর পেয়ে প্রত্যাশা মাঠ এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।”

গোলাগুলির সময় র‌্যাবের এক সদস্য আহত হলে তাকে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে মেজর ইসতিয়াকের ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল,বিপুল পরিমাণ ইয়াবা ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধারের খবরও  জানিয়েছে র‌্যাব।