২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 08:23 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

রোববার ফতুল্লার নন্দলালপুর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফতুল্লা মডেল থানার (ওসি ) এস এম মঞ্জুর কাদের জানান।

নিহত ওমর ফারুক (৫০) ওই এলাকার বাসিন্দা।

ওসি মঞ্জুর কাদের বলেন, নন্দলালপুর এলাকার একটি ডোবায় ওমর ফারুকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“নিহতের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।”