২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের মাংস পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো

ঈদের আনন্দ ভাগাভাগি করতে গরিবদের মধ্যে ‘নিয়ম করে’ কোরবানির মাংস বিতরণ করেছেন বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার বিত্তবানরা।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 12:17 AM

Updated : 11 Oct 2022, 12:34 PM

ঈদের দিনে তাই মাংস পেয়ে খুশি বগুড়ার প্রত্যন্ত ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামের লুৎফর, চিথুলিয়া গ্রামের সামছু মিয়াসহ অনেকেই।

নিয়ম অনুযায়ী কোরবানির পর তিন ভাগের এক ভাগ গরিবের মধ্যে জন্য মহল্লায় দেওয়া হয়। সেখান থেকে সেই মাংস গরিবদের মাঝে বণ্টন হয়।

সরেজমিনে ধুনট উপজেলার চিথুলিয়া, ফকিরপাড়া, সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া, আওলাকান্দি গ্রামে গিয়ে দেখা গেছে, গরিবের জন্য রাখা কোরবানির মাংস তালিকা করে দেওয়া হচ্ছে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তাদেরকে।

খুবই হিসাব করে গরিব পরিবারগুলোর মধ্যে দুইভাবে এসব মাংস বিতরণ করতে দেখা গেছে।

ফকির পাড়া গ্রামে প্রতি পরিবারের জন্য এক ভাগ হিসেবে দেওয়া হচ্ছে। চিথুলিয়া গ্রামে বড়বাড়ীতে বিতরণ করার সময় প্রথমে জমাকৃত মাংসের পরিমাপ করা হয়। তারপর জনপ্রতি কতটুকু পড়ে তার উপর পরিবারের সদস্য হিসাব করে মাংস দেওয়া হয়।

কথা হলো চিথুলিয়া গ্রামের চুম্বলী বেওয়ার সঙ্গে।

তিনি মাংস নিয়ে যাওয়ার সময় বলেন, “গরিব মানষের কুরবানি নিয়া যাবানচি। প্যাট পুরা গোস্ত খামু আইজ।”

ফকিরপাড়া গ্রামের কালাম বলেন, “নিজে কুরবানি দিবার পাই নাই। গাওলী ভাগ পাছি। বউ ছোল নিয়া বছরকার দিনের গোস্ত খামু।”