সড়কের পাশে দোকানে ট্রাক, যুবক নিহত
চুয়াডাঙ্গার সদর উপজেলায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
বুধবার দুপুরে উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান।
নিহত শফিকুল ইসলাম (২৫) পরিবহন শ্রমিক।
আহত আল আমিন ও বেল্টু হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি দেলোয়ার বলেন, মেহেরপুরের দিক থেকে আসা ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে মাচায় বসা তিন পরিবহন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
