২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত

গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কার পর এক চালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2018, 11:14 AM

Updated : 08 Apr 2022, 06:52 PM

নগরীর সালনা এলাকায় সোমবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.অহিদুজ্জামান জানান।

নিহত রাজু (২৪) শেরপুর সদর উপজেলার বিগলছড়া এলাকার ওমর আলীর ছেলে।

পরিদর্শক অহিদুজ্জামান বলেন, শেরপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সালনা এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

“এতে চাল বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.জাকারিয়া জানান, ট্রাকের সামনের অংশ কেটে রাজুর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য তা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।