সুনামগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে আট বছর আগে এক কৃষককে হত্যার দায়ে এক ব্যক্তির প্রাণদণ্ড এবং তার ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ইদ্রিছ মিয়া।
যাবজ্জীবনপ্রাপ্ত হলেন- ইদ্রিস মিয়ার ভাই বাবুল মিয়া।
পরে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুল করিমের মৃত্যু হয়। এ ঘটনায় তার ভাই নোয়াব আলী বাদী হয়ে দশজনকে আসামি করে একটি থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ তিনজনের নামে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নজরুল ইসলাম নামের একজনকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুহেল আহমদ ছইল মিয়া জানান।
