২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ফেনসিডিলসহ যুবক আটক

ফরিদপুর সদরে এক হাজার বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 11:58 AM

Updated : 08 Apr 2022, 06:51 PM

শনিবার সকালে কানাইপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান।

আটক ওবায়দুর খানের বাড়ী সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রইছ উদ্দিন জানান, তার নেতৃত্বে একটি আভিযান দল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

“এ সময় ‘মাদক ব্যবসায়ী’ ওবায়দুর খানকে আটক করা হয়।”

রইছ উদ্দিন বলেন, ওবায়দুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

আটক ব্যক্তিকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।