মধুমতি নদীতে নারীর গলিত লাশ
গোপালগঞ্জ সদর উপজেলায় মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বৌলতলী এলাকায় মধুমতি নদীর উপর নির্মাণাধীন ব্রিজের ২ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বোলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান।
তিনি বলেন, নদীতে লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশটি এক থেকে দেড় মাস আগের বলে ধারণা করছেন বোলতলী পুলিশ ফাঁড়ির এ ইনচার্জ।
