২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 09:34 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার ডিগ্রিরচর ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে বলে ইসলামপুর থানার ওসি মো. শাহীনুজ্জামান খান জানান।

নিহতরা হলেন ওই গ্রামের সন্দেশ আলী (৬০) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)।

আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেশ আলীর ঘরের বিদ্যুৎসংযোগ থেকে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যান বাবা সন্দেশ আলীসহ বাড়ির অন্যরা।

বিদ্যুৎস্পৃষ্টে আহতদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সন্দেশ ও নিজামকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি