২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে যমুনায় নেমে কলেজছাত্রী নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বুধবার শহড়াবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সুমি আকতার (২২) শহড়াবাড়ী গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এবারের বি এ ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন।  

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হযরত আলী জানান, দুপুর ১টায় সুমি বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যান।

“স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন।”

ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, বগুড়া জেলায় ডুবরি দল না থাকায় রাজশাহী থেকে সাতজন ডুবরি এনে উদ্ধার কাজে অংশ নিতে একটু সময় লেগেছে।

এখনও ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।