২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৪০ হাজার ডলারসহ ভারতীয় আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ৪০ হাজার মার্কিন ডলারসহ এক ভারতীয়কে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 08:03 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত বলেন, মঙ্গলবার দুপুরে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। 

আটক জিসান শেখ (৩৫) ভারতের চব্বিশ পরগণার ইকবালপুরের মোশারেফ হোসেনের ছেলে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ছবি রানী বলেন, ভারতীয় একজন পাসপোর্ট যাত্রী বৈদেশিক মুদ্রার একটি চালান নিয়ে বাংলাদেশে আসছে সংবাদ পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা পারাপার হওয়া যাত্রীদের নজরদারিতে রাখেন।

“বেলা ১২টার দিকে ভারত থেকে ওই পাসপোর্ট যাত্রী চেকপোস্ট কাস্টমস ব্যাগেজ তল্লাশির কাজ শেষে পার হওয়ার পথে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তার শরীরে তল্লাশি করেন। এক পর্যায়ে তিনি তার জুতার মধ্যে ৪০ হাজার ডলার থাকার কথা স্বীকার করেন।” 

ছবি রানী আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।