জামালপুরের আখক্ষেতে নারীর লাশ
জামালপুরের দেওয়ানগঞ্জে আখক্ষেত থেকে এক নারীর লাশ পাওয়া গেছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।
শনিবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়ার ইয়ার হোসেনের আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি একেএম আমিনুল হক জানান।
তবে ওই নারীর (৩০) পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আমিনুল বলেন, আখক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
“গলায় ওড়না পেঁচানো ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ আখ ক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
