২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত, চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 10:10 AM

Updated : 19 Aug 2022, 02:25 PM

বন্দর থানার ওসি একেএম শাহীন মণ্ডল জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রূপালী আবাসিক এলাকায় অটোরিকশাটি তাকে চাপা দেয়।

নিহত মো. লিমন (৭) উপজেলার রূপালী আবাসিক এলাকার সোহেল মিয়ার ছেলে। সে সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিমন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সোনাকান্দা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি বেপরোয়া গতিতে খেয়াঘাটের দিকে যাওয়ার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শাহীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা চালক বাদশা মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।