২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধে শ্রমিকরা

ভাংচুরের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 01:10 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা এই অবরোধ সৃষ্টি করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকরা তাদের জান-মালের নিরাপত্তার দাবিতে অবরোধ করে রেখেছেন।

“তারা নিশ্চয়তা চাচ্ছেন। নিশ্চয়তা পেলে অবরোধ তুলে নিয়ে গাড়ি চালাবেন। তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন। তাছাড়া এক শিক্ষার্থীকে আটক করে তারা পুলিশেও দিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার বলেন, মিজানুর রহমান নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। তাকে ছেড়ে দেওয়া হবে।